ঢাকা | বঙ্গাব্দ

২১ আগস্টের মিছিলের সঙ্গে ২৭ পুলিশ সদস্যের বদলির সম্পর্ক নেই: জেলা পুলিশ

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে সময়ের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও ইউনিটে সদস্যদের বদলি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যদেরও বদলি করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 25-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2994 জন
২১ আগস্টের মিছিলের সঙ্গে ২৭ পুলিশ সদস্যের বদলির সম্পর্ক নেই: জেলা পুলিশ ছবির ক্যাপশন: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি: মো. আমিনূর ইসলাম রাব্বি

ময়মনসিংহ নগরীর নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ সদস্যের বদলির সঙ্গে ২১ আগস্টের যুবলীগের মিছিলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। বদলি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য বিভ্রান্তিকর উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে সময়ের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ইউনিটে সদস্যদের বদলি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ নগরীর নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যদেরও বদলি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ ২০ আগস্ট ২০২৬ তারিখে পৃথক দুটি আদেশে ওই সদস্যদের বদলির আদেশ জারি করা হয়। দুটি আদেশই ২১ আগস্ট অনুষ্ঠিত যুবলীগের মিছিলের আগে স্বাক্ষরিত হয়েছে। ফলে ওই মিছিলের সঙ্গে বদলি আদেশকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই বলে দাবি করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশের আরও দাবি, এক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বদলির বিষয়টি সত্য বলে উল্লেখ করা হলেও, বদলি কোনো নির্দিষ্ট ঘটনার কারণে হয়েছেএমন কোনো বক্তব্য ওই কর্মকর্তা দেননি। এমনকি বিষয়ে তাকে কোনো প্রশ্নও করা হয়নি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট সদস্যদের বদলি সম্পূর্ণরূপে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ এবং জনস্বার্থে করা হয়েছে। তাই বদলির সঙ্গে ২১ আগস্টের যুবলীগের মিছিলকে সম্পৃক্ত করে যেসব গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, সেসব প্রতিবেদনকে অসত্য বিভ্রান্তিকর উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী