ঢাকা | বঙ্গাব্দ

ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মৎস্য পক্ষ উদযাপন

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
  • আপলোড তারিখঃ 16-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4616 জন
ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে   মৎস্য পক্ষ উদযাপন ছবির ক্যাপশন: জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন

ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন।

অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জামায়াতে ইসলামীর ফুলপুর উপজেলা  আমির জাকির মাষ্টার,  খেলাফত মজলিসের সহ-সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষি, মৎস্যজীবী,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী