নওগাঁর ধামইরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ে ব্যবহৃত ১টি পুরোনো অ্যান্ড্রয়েড
মোবাইল ফোনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ
সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট সন্ধ্যা পোনে ৭ টায় ধামইরহাট পৌরসভাস্থ উত্তর
চকযদু (আদর্শপাড়া) এলাকায় আতোয়ার হোসেন ওরফে আসলামের বসতবাড়ির উত্তর
পাশের ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে
মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে হাতেনাতে দুই আসামিকে গ্রেপ্তার করা
হয়েছে।
গ্রেপ্তারকৃত
মাদকদ্রব্য ব্যবসায়ীরা হলো, মো.জাহানুর ইসলাম (৩৫) পিতা- মৃত আব্দুস
সোবহান, মাতা- মৃত জরিনা, সাং- দক্ষিণ চকযদু (টিএন্ডটি মোড়)। অপরজন
মোঃ
মোমিন সরকার (৩০), পিতা- মোঃ খাজামুদ্দিন, মাতা- মোছাঃ মলেমা বেগম, সাং-
উত্তর চকযদু (আদর্শপাড়া)। ধৃত আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।