ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে উদ্বোধন হলো ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার

সোমবার (৩ আগস্ট) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
  • আপলোড তারিখঃ 04-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7197 জন
ময়মনসিংহে উদ্বোধন হলো ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার ছবির ক্যাপশন: 'জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগে উদ্বোধন করা হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার।

'জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগে উদ্বোধন করা হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। আধুনিক এই পরীক্ষাগারের মাধ্যমে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক পরীক্ষার ফলাফল নিশ্চিত করা সম্ভব হবে। ফলে ময়মনসিংহ বিভাগের চার জেলায় খাদ্যের মান তদারকি কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৩ আগস্ট) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে অভিযান চলাকালেই খাদ্যের নমুনা পরীক্ষা করে ভেজাল ও অনিরাপদ খাদ্য দ্রুত শনাক্ত করা যাবে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও তাৎক্ষণিকভাবে গ্রহণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আধুনিক পরীক্ষাগার সরঞ্জাম মাঠপর্যায়ে খাদ্য নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করবে। এর মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী